News Flash

  • Home
  • Uncategorized
  • ছোট ব্যবসায়ীদের সাহায্যে ১ লক্ষ পিওএস মেশিন কিনবে তেলেঙ্গানা সরকার
Image

ছোট ব্যবসায়ীদের সাহায্যে ১ লক্ষ পিওএস মেশিন কিনবে তেলেঙ্গানা সরকার

pos-machine-copyহায়দরাবাদ, ২৮ নভেম্বর (হি.স.) : ছোট ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে এল তেলেঙ্গানা সরকার | কেন্দ্রের ক্যাসলেস লেনদেনের বাস্তবায়নে ১ লক্ষ পয়েন্ট অফ সেল (পিওএস) মেশিন কেনার পরিকল্পনা কেরছে রাজ্য সরকার | এই পি ও এস মেশিনগুলির সাহায্যে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা লেনদেন করা যায়| ছোট ব্যবসায়ীদের ক্যাশলেস ব্যবসার জন্যই এগুলি দেওয়ার কথা ভাবছে তেলেঙ্গানা সরকার|
নোট বাতিলের পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই ছোট ব্যবসায়ীদের উপর| এই ব্যবসায়ীরা মূলত নগদেই নির্ভরশীল| কিন্তু নোট বাতিলের পর সাধারণ মানুষের ভরসা ডেবিট বা ক্রেডিট কার্ড| ফলে ছোট কিছু কিনতেও নিরুপায় হয়ে অনলাইন বা শপিং মলের দারস্থ হতে হচ্ছে| এদিকে দোকান খুলে বসে থেকেও কোনও লাভ হচ্ছে না| এই পরিস্থিতিতে তাদের জন্য পিওএস মেশিন কেনার ভাবনা সরকারের |
বাজারে এই পি ও এস মেশিনের মূল্য ১০,০০০ টাকা| এই দরে অনেক ব্যবসায়ী কিনতে পারেন না| তাই তেলেঙ্গানা সরকারই এই দায়িত্ব নেওয়ার পরাকল্পনা করেছে| যদিও বিনামূল্যেই তা ছোট ব্যবসায়ীদের দেওয়া হবে নাকি কিছু ভর্তুকি দিয়ে তা পাবেন সেই বিষয় এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি|
বাণিজ্যিক কর দফতরের তথ্য অনুযায়ী ১ লক্ষ ৮৭ হাজার ছোট ব্যবসায়ীরা সরকার অনুমোদিত| কিন্তু এছাড়াও প্রায় ১ লক্ষ ব্যবসায়ী আরও রয়েছে| বাণিজ্যিক কর দফতরের অনুমান এই ব্যবস্থার ফলে ছোট ব্যবসায়ীদেরও এক ছাদের তলায় আনা সম্ভব হবে| তেলেঙ্গানা সরকারের অনুমান ১০০ কোটি টাকার বরাদ্দ করলেই এই পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top