News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির পূর্ববর্তী সরকার আম্বেদকরের নামে রাজনীতি করতে চেয়েছিল : রেখা গুপ্তা
Image

দিল্লির পূর্ববর্তী সরকার আম্বেদকরের নামে রাজনীতি করতে চেয়েছিল : রেখা গুপ্তা

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে রবিবার সকালে ম্যারাথনের সূচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সবুজ পতাকা নেড়ে এই ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, “পূর্ববর্তী সরকার বাবাসাহেব আম্বেদকরের নামে রাজনীতি করতে চেয়েছিল এবং তাঁকে একটি শ্রেণীবদ্ধ বর্ণের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল, কিন্তু তিনি কেবল একটি শ্রেণীবদ্ধ বর্ণের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য একজন মহাপুরুষ ছিলেন। বিরোধী নেতাকে জিজ্ঞাসা করুন, তারা কি বাবাসাহেবের জন্মবার্ষিকী উদযাপন করতে ভারতে উপস্থিত আছেন?”

ম্যারাথনের আয়োজন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছেন, “বাবাসাহেব আম্বেদকরের জয়ন্তী উপলক্ষ্যে দিল্লি সরকার একটি চমৎকার ওয়াকাথনের আয়োজন করেছে। দিল্লি সরকার বাবাসাহেবের দেখানো পথে চলতে এবং তাঁর প্রতিষ্ঠিত নীতি অনুসরণ করে এবং জনগণকে ন্যায্য শিক্ষা, স্বাস্থ্য এবং সমতা প্রদানের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

Releated Posts

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026

কলকাতায় পুরনো বাড়ি ভেঙে মৃত ১, ধ্বংসস্তূপে আটকে ১৯

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): রাতভর ভারী বৃষ্টির পর মঙ্গলবার ভোরে উত্তর কলকাতার শিমলা-বিডন স্ট্রিট এলাকায় প্রায় ২০০ বছরের…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top