News Flash

Image

সিপিএমের অফিসে নাশকতার আগুন

আগরতলা, ১১ এপ্রিল: গতকাল গভীর রাতে সাব্রুমের সোনাই অঞ্চলে সিপিএমের পার্টি অফিসে হামলা চালিয়েছে দুষ্কৃতিরা। পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। সিপিএম কর্মীদের অভিযোগে বিজেপির দুষ্কৃতিরা হামলা চালায়। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে সিপিআইএম সোনাই অঞ্চল অফিসে আগুন লাগিয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা। সাথে সাথে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে খবর দিয়েছেন মনুবাজার দমকলবাহিনীকে। দমকলকর্মীরা খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন আয়ত্তে আনে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এদিকে, আজ সকালে খবর পেয়ে অফিস পরিদর্শনে যান মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য দীপক দে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top