News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় চিটফান্ডের তালাবদ্ধ অফিস থেকে দামি ব্যাটারি চুরি
Image

আগরতলায় চিটফান্ডের তালাবদ্ধ অফিস থেকে দামি ব্যাটারি চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরে রোজভ্যালির প্রধান কার্যালয়ের ব্যাটারি চুরি করে বিক্রির ঘটনায় এক বেসরকারি নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ৷ তার নাম হরলাল বণিক৷ বহুদিন ধরেই ঐ বেসরকারি নিরাপত্তা কর্মী রোজভ্যালির প্রধান কার্যালয়ের সম্মুখভাগে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে৷ তাকে টপকিয়েই এই অফিসঘরে প্রবেশ করতে হয়৷ রোজভ্যালির সে অফিসঘর থেকেই পর পর বেশ কিছু  ব্যাটারি চুরি করে পাচার করা হয়েছে৷ গতকাল এবং আজ এক রিক্সা চালককে দিয়ে ব্যাটারি পাচার করা হয়৷ নিরাপত্তা কর্মী হরলাল বণিক পুর নিগমের এক সাফাই কর্মীকে দিয়ে আবর্জনার নিচে করে ব্যাটারি চুরি করে বাজারে বিক্রি করত৷ রবিবার সকালে ব্যাটারি চুরি করে মহারাজগঞ্জ বাজারে পাচারের সময় ধরা পড়ে ঐ বেসরকারি নিরাপত্তা কর্মী৷ স্থানীয় লোকজনরা জানিয়েছেন, পুর নিগমের সাফাই কর্মী আবর্জনার নিচে করে ব্যাটারি ওএনজিসির অফিস থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল৷ একাজে এক রিক্সা চালককে নিয়োজিত করেছিল বেসরকারি নিরাপত্তা কর্মী৷ তাকে ধরে ফেলায় আসল রহস্য ফাঁস হয়ে গেছে৷ শুধু ব্যাটারিই নয়, রোজভ্যালির প্রধান কার্যালয় থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রও চুরি হয়েছে বলে অভিযোগ৷ একটি চক্র প্রতিনিয়তই এসব চুরি কান্ডের সঙ্গে জড়িত বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই চক্রটিকে পাকড়াও করে এলাকায় সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনার দাবি উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top