News Flash

  • Home
  • Uncategorized
  • চোলাই মদ সহ দুই যুবক পুলিশের জালে
Image

চোলাই মদ সহ দুই যুবক পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ রাজধানী শহর এলাকার অলিগলিতে দেশী মদের রমরমা ক্রমশ বেড়েই চলেছে৷ বিশেষ করে খানিকটা শীত অনুভব হওয়ায় দেশী মদের চাহিদা দারুণভাবে বেড়ে গেছে৷  ফলে, রাজধানীতে দেশী  মদের যোগান বাড়াতে বিভিন্ন এলাকা থেকে অটো ও অন্যান্য গাড়ি বোঝাই করে দেশী মদ রাজধানী আগরতলা শহরে নিয়ে আসা হচ্ছে৷ রবিবার এডিনগর থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি অটো আটক করে প্রচুর পরিমাণ দেশী মদ উদ্ধার করেছে৷ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্ধারিত ধারায় মামলা গৃহীত হয়েছে৷ জানা গেছে, শহরের চাহিদা পূরণের লক্ষ্যে তারা বিভিন্ন স্থান থেকে এসব দেশী মদ সংগ্রহ করে প্রতিদিন শহরে নিয়ে আসছে৷ শুধু অটো রিক্সাই নয়, মারুতি বোঝাই করেও রাজধানী আগরতলা শহরে দেশী মদের যোগান দেওয়া হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে৷ অপর একটি সূত্রে জানা গেছে পুলিশের একাংশকে ম্যানেজ করেই একটি চক্র দেশী মদ রাজধানী আগরতলা শহর এলাকায় সাপ্লাই করছে৷ পুলিশ এসব সাপ্লাইকারীদের কাছ থেকে নিয়মিত হপ্তা আদায় করে চলেছে৷ হপ্তা আদায়ের বিষয়ে মতভেদ দেখা দিলেই পুলিশ কালেভদ্রে এধরনের মদ বিরোধী অভিযান চালায় বলে বিভিন্ন মহলের অভিমত৷ যাই হোক, রবিবার এডি নগর থানার পুলিশ অটো বোঝাই দেশী মদ উদ্ধার করায় ঐ এলাকার জনগণ সন্তোষ ব্যক্ত করেছেন৷ পুলিশকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যও দাবি জানানো হয়েছে৷ জানা গেছে, শহর এলাকায় যে দেশী মদ সরবরাহ করা  হয় সেগুলি খুবই ক্ষতিকারক৷ ইউরিয়া  সার সহ অন্যান্য বিপজ্জনক সামগ্রী ব্যবহার করে এই দেশী মদ তৈরি করা হচ্ছে৷ নেশা বাড়ানোর জন্য ঐ মদে নেশা জাতীয় ট্যাবলেটও মেশানো হচ্ছে৷ এসব মদ পান করে বহু মানুষ অকালে লিভারের রোগে আক্রান্ত হয়ে মারা যেতে বাধ্য হচ্ছেন৷ এবিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top