News Flash

  • Home
  • Uncategorized
  • গাঁজা বিরোধী অভিযান বন্ধ না হলে ভোট বয়কট করবেন এলাকাবাসী
Image

গাঁজা বিরোধী অভিযান বন্ধ না হলে ভোট বয়কট করবেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৭ নভেম্বর৷৷ হঠাৎ করে বন্ধ হয়ে যায় গাঁজা বিরোধী অভিযান৷ পরপর কিছুদিন গাঁজা বাগান ধবংস করার জন্য মাঠে নামল বিশালগড় মহকুমার প্রশাসনের আধিকারিকরা৷ কোটি টাকার উপর গাঁজা বাগান ধবংস করা হয়৷ গাঁজা চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ চাষিরা হুমকি দেয় গাঁজা বিরোধী অভিযান বন্ধ না হলে ভোট বয়কট করবে তারা৷ আগামী মাসে রাজ্যের পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির উপনির্বাচন৷ আগামী মাসের গোড়ার দিকে শুরু হবে বিধানসভার নির্বাচনের প্রস্তুতি৷ এই অবস্থায় গাঁজা চাষীদের হুমকি সহজ ভাবে দেখতে নারাজ শাসক দলের নেতারা৷ কমলাসাগার, সোনামুড়া, বক্সনগর সুতারমুড়া সহ বিস্তীর্ণ এলাকায় গাঁজা চাষিরাই শাসক দলের ভোট ব্যাঙ্ক৷ বেশিরভাগ সময় বিরোধী দলের নেতারা অভিযোগ করেন৷ তাদের ক্ষেপালে রেহাই নেই৷ তা কিন্তু বুঝতে পারছে শাসক দলের নেতারা৷ হয়ত প্রশাসনকে আপাতত গাঁজা অভিযান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে নেতারাই৷ এমনটা বলছেন জনগণ৷ বিশালগড় মহকুমার বিভিন্ন স্থানে টিলাভূমিতে ১৫ হাজার হেক্টর জমিতে  গাঁজা চাষ হচ্ছে বলে জানা যায়৷  কৃষকরা সবজি ও ধান চাষ ফেলে গাঁজা চাষে মেতে উঠেছেন৷ ফলে গাঁজা চাষে ভাল ধরনের মুনাফা কামাই করছে৷ এখন তো গাঁজা গাছে ফল পাকার সময় হয়ে আসছে৷ ফলে গাঁজা চাষীদের কাছ থেকে গাছ পিছু ১৫-২০ টাকা করে চাঁদা তুলছে বলে খবর৷ এই টাকায় কিছু প্রশাসনিক ও পুলিশের বড় বাবুদের প্রণামী দেওয়ার জন্য ও প্রশাসনের মুখ বন্ধ করা কাজে লাগানোর জন্য অভিযোগ সাধারণ মানুষের৷ বিশালগড় ডি সি এম উত্তম দাস বৈষ্ণব অবশ্য জানিয়েছেন কর্মী স্বল্পতার কারণে অভিযান বন্ধ রেখেছে প্রশাসন৷ তবে চলতি মাসেই কমলাসাগরের বিভিন্ন স্থানে অভিযান সংগঠিত করা হবে বলে তিনি জানিয়েছেন৷ এই গাঁজা বিরোধী অভিযান ঘিরে বিভিন্ন মহলে নানা জল্পনা চলছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top