News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাদুরাইয়ে সিপিআইএম-এর সর্ব ভারতীয় রাজ্য সম্মেলন, ত্রিপুরা থেকে অংশ নেবেন ৪৮ জন প্রতিনিধি
Image

মাদুরাইয়ে সিপিআইএম-এর সর্ব ভারতীয় রাজ্য সম্মেলন, ত্রিপুরা থেকে অংশ নেবেন ৪৮ জন প্রতিনিধি

আগরতলা, ৩১ মার্চ : আগামী ২রা এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর ২৪তম সর্ব ভারতীয় রাজ্য সম্মেলন। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর পর্যালোচনা হবে বলে জানিয়েছেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

তিনি জানান, এই সম্মেলনে ত্রিপুরা থেকে ৪৮ জন প্রতিনিধি ও দর্শক হিসেবে যোগ দেবেন। ইতিমধ্যেই গতকাল এবং আজ সিপিআইএম দলের নেতৃত্বরা মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সম্মেলন পার্টির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এবারের সম্মেলনে দলের অভ্যন্তরীণ কৌশলগত পরিকল্পনা ও আগামী দিনের আন্দোলন কেমন হবে, সে বিষয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। সম্মেলন ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে।

Releated Posts

পানীয় জলের দাবিতে কলসি হাতে মহিলাদের সড়ক অবরোধ, দক্ষিণ মহেশপুরে তীব্র যানজট

আগরতলা, ১ জুলাই: পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে কলসি হাতে সড়ক অবরোধে সামিল হলেন দক্ষিণ মহেশপুর এলাকার মহিলারা।…

ByByReshmi Debnath Jul 1, 2026

কেন্দ্রের কাছে ৮৭২ কোটি টাকার দাবি ত্রিপুরার, গ্রামীণ উন্নয়নে একাধিক প্রস্তাব মন্ত্রী কিশোর বর্মনের

আগরতলা, ১ জুলাই: কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দু’দিনব্যাপী জাতীয় গ্রামীণ উন্নয়ন সম্মেলনে ত্রিপুরার উচ্চশিক্ষা ও…

ByByReshmi Debnath Jul 1, 2026

প্রশাসনিক সংস্কার, ব্যবসা ও জীবনযাত্রার সহজীকরণ নিয়ে শীর্ষ সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস) : পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নির্ধারণে কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রক ও…

ByBySandeep Biswas Jun 30, 2026

ত্রিপুরায় স্ব- সহায়ক দলের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ জুন,২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেছেন, ২০৪৭ সালে বিকশিত ভারত গঠন…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top