News Flash

Image

গর্জন বাগানে থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩১ মার্চ: গর্জন বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে বাগমা ফরেস্ট অফিস সংলগ্ন গর্জন বাগানে ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের ছেলের দাবি, গতকাল বাড়ি থেকে ঝগড়া করে বের হয়ে গিয়েছিলেন তাঁর বাবা। আজ সকালে বাগানে মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাগমা ফরেস্ট অফিস সংলগ্ন গর্জন বাগানে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ওই এলাকার বাসিন্দা শেফাল সোম'(৪৫) র মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে, মৃতের ছেলের দাবি, রবিবার কাজ সেরে বাড়ি ফিরে গিয়েছিলেন শেফাল সোম। পরবর্তী সময়ে প্রতিবেশীর বাড়িতে কালীপূজোতে গিয়েছিল সে। কিন্তু হঠাৎ বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করে বের হয়ে যান শেফাল। এরপর তাকে কোথাও খুঁজে পাননি স্ত্রী এবং ছেলে। অবশেষে আজ সকালে গিয়ে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top