News Flash

  • Home
  • দিনের খবর
  • জাতীয় শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থায় ভারতীয়করণ : দেবেন্দ্র ফড়নবিস
Image

জাতীয় শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থায় ভারতীয়করণ : দেবেন্দ্র ফড়নবিস

নাগপুর, ৩১ মার্চ (হি.স.): জাতীয় শিক্ষানীতির পক্ষে সওয়াল করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তাঁর কথায়, জাতীয় শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থায় ভারতীয়করণ। নতুন শিক্ষানীতি সম্পর্কে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, “আমি মনে করি এটি (এনইপি) ভারতের শিক্ষাব্যবস্থার ভারতীয়করণ।”

সোমবার নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফড়নবিস বলেছেন, “ম্যাকলে আমাদের দেশকে দাসত্বের জন্য যে শিক্ষানীতি এনেছিলেন, যদি সেই ব্যবস্থাটি প্রতিস্থাপন করা হয় এবং ভারতীয়করণ করা হয়, তাহলে আমার মনে হয় এতে কারও কোনও সমস্যা হওয়ার কথা নয়। যে কোনও দেশপ্রেমিক এটিকে সমর্থন করবেন। আমার মনে হয় সোনিয়া গান্ধীর এটি সম্পর্কে আরও জানা উচিত এবং ভারতীয় শিক্ষাব্যবস্থার ভারতীয়করণকে সমর্থন করা উচিত।”

Releated Posts

দিল্লিতে গাড়ি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩; উদ্ধার ৫টি চোরাই গাড়ি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি সংগঠিত গাড়ি চুরি ও চোরাই গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Aug 17, 2026

স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশে কর্মবিরতি জোরদার, জরুরি পরিষেবাও বয়কট জুনিয়র ডাক্তারদের

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশজুড়ে আন্দোলন আরও জোরদার করলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে রাজ্যের সরকারি…

ByByNews Desk Aug 17, 2026

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বড় ধস, ব্যাহত যান চলাচল

জম্মু, ১৭ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার বড়সড় ভূমিধসের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক…

ByByNews Desk Aug 17, 2026

বিদেশযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, প্রতিকারের দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top