News Flash

  • Home
  • দেশ
  • ভবিষ্যৎ প্রজন্মকে পরিচ্ছন্ন পরিবেশ প্রদান করা নৈতিক দায়িত্ব : রাষ্ট্রপতি
Image

ভবিষ্যৎ প্রজন্মকে পরিচ্ছন্ন পরিবেশ প্রদান করা নৈতিক দায়িত্ব : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): স্বচ্ছ পরিবেশ ও আধুনিক উন্নয়নের ভারসাম্য বজায় রাখা সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জও। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে পরিচ্ছন্ন পরিবেশ প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। রাষ্ট্রপতি পরিবেশ ব্যবস্থাপনা ইকো-সিস্টেমের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান এবং নাগরিকদের পরিবেশ সুরক্ষা ও প্রচারের জন্য নিরন্তর প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার নতুন দিল্লিতে এনজিটি আয়োজিত ‘পরিবেশ – ২০২৫’ বিষয়ক দুই দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। জাতীয় সবুজ ট্রাইব্যুনাল কর্তৃক দুই দিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন বলেছেন, পরিবেশ সুরক্ষা এবং এর প্রচার কেবলমাত্র সচেতনতা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর ভিত্তি করে নিরন্তর সক্রিয়তার মাধ্যমেই সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিষ্কার পরিবেশের উত্তরাধিকার প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি পরিবেশ সংরক্ষণের জন্য পরিবেশ সচেতন এবং সংবেদনশীল জীবনধারা গ্রহণের উপর জোর দেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, পরিষ্কার পরিবেশ এবং আধুনিক উন্নয়নের ভারসাম্য বজায় রাখা একটি সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই।

Releated Posts

টেট বিতর্কে চন্দ্রবাবুকে নিশানা জগনের, কেন্দ্রের কাছে দাবি জানানোয় ৫ শিক্ষককে সাসপেন্ড নিয়ে ক্ষোভ

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): কর্মরত শিক্ষকদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) থেকে অব্যাহতির দাবিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা…

ByByNews Desk Aug 17, 2026

বিহার বিধানসভায় শপথ নিলেন বাঁকিপুরের বিধায়ক প্রশান্ত কিশোর

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): বিহার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন জন সুরাজের নেতা প্রশান্ত কিশোর। সোমবার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের…

ByByNews Desk Aug 17, 2026

ঝাড়খণ্ডে আন্দোলনের ২৪তম দিন, আজ সরকারের সঙ্গে পড়ুয়াদের চতুর্থ দফা বৈঠক; সমঝোতার আশায় আন্দোলনকারীরা

রাঁচি, ১৭ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন সোমবার ২৪তম দিনে পড়ল। ঝাড়খণ্ড…

ByByNews Desk Aug 17, 2026

‘ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ নয়’: ফের বিজেপি সভাপতির কাছে ইস্তফা জমা শেহজাদ পুনাওয়ালার

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): আর্থিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top