News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে অবৈধ লেনদেন
Image

শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে অবৈধ লেনদেন

scamনিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৫ নভেম্বর৷৷ সোনমুড়ায় শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে ঘুষের বাণিজ্য চলছে৷ দীর্ঘদিন যাবৎ এই অভিযোগ আসছিল৷ শুক্রবার এই অভিযোগের সত্যতা মিলল৷ পর্দা উঠল এই ঘুষ বাণিজ্যের৷ সামনে এল ঘুষ বাণিজ্যের কলঙ্কিত চেহারা৷
সংবাদে প্রকাশ, শুল্ক দপ্তর ও ইমেগ্রেশন চেকপোস্টের কর্মীরা এই স্থলবন্দর দিয়ে যারা বাংলাদেশে আসা যাওয়া করছেন তাদের কাছ থেকে নগদ ৫০০ টাকা করে ঘুষ নিচ্ছেন৷ এই অভিযোগ প্রায়ই উঠছিল৷ এই স্থলবন্দরে কর্মরত এসআই প্রিয়রঞ্জন সাহা বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে ৫০০ টাকা করে নিচ্ছেন৷ ভিসা এন্ট্রির নাম করে এই টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি৷ শুক্রবার সংবাদ মাধ্যমের কর্মীরা গোপন ক্যামেরার মাধ্যমে এই আধিকারীকের ঘুষ নেওয়ার বিষয়টি বন্দি করেন৷ শুধুমাত্র ঐ এসআই নন, শুল্ক দপ্তরের এক মহিলা কর্মী ইন্দ্রানী দেবীও একই ভাবে ঘুষ নিচ্ছেন ভিসা এন্ট্রির নামে৷
ইমেগ্রেশন চেকপোস্টে এন্ট্রি ও রি-এন্ট্রি ছাড়াও বাংলাদেশে আসা যাওয়া করা যাত্রীদের কাস্টম তথা কেন্দ্রীয় সরকারের শুল্ক দপ্তরের কিছু নিয়মকানুন মানতে হয়৷ পাসপোর্ট, ভিসা চেকিং ও ফরম পূরএেণর নামে সেখানেও চলছে পকেট কাটা৷ দেখা গিয়েছে, শুল্ক দপ্তরের কর্মী দুলাল দাসকে ঘুষ নিতে দেখা গিয়েছে৷
এদিকে, এই সব অনিয়মের বিষয়ে সাংবাদিকরা খোঁজ নিতে গেলে দুলালবাবু সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন৷ সেই সঙ্গে সাংবাদিকদের ভিডিও ক্যামেরাও ছিনতাইয়ের চেষ্টা করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top