News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্টেডিয়াম নির্মাণে নিযুক্ত ঠিকাদারি সংস্থাকে ক্ষতিপূরণ, বিধানসভায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ
Image

স্টেডিয়াম নির্মাণে নিযুক্ত ঠিকাদারি সংস্থাকে ক্ষতিপূরণ, বিধানসভায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ

আগরতলা, ২৪ মার্চ : রাজ্যে টিসিএ’র তত্ত্বাবধানে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণে নিযুক্ত বহিঃরাজ্যের ঠিকাদারি সংস্থাকে ২৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ বলে খবরে প্রকাশ। এ-বিষয়ে আজ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে শূণ্যকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, টিসিএ একটি স্বয়ং শাসিত সংস্থা। তাই টিসিএ-র কোনো বিষয়ে রাজ্য সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। পাশাপাশি, এবিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তারপরও তিনি আদালত থেকে পুরো বিষয়টি খোঁজখবর নেবেন আশ্বাস দিয়েছেন।

এদিন বিধানসভা বাজেট অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দূর্নীতি নিয়ে
সরব হলেন। এদিন বিধায়ক শ্রী বর্মণ বলেন, ২০২৩ সালে এমবিবি স্টেডিয়াম এবং নির্মাণাধীন নরসিংহগড় আন্তর্জাতিক গ্রাউন্ডের ফ্লাডলাইটে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরবর্তী সময়ে ত্রিপুরা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছিল। ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে এসআইটি গঠন করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ওই কমিটির তথ্য প্রকাশ করা হয়নি।

কিন্তু গতকাল উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ ওই মামলার নিষ্পত্তির চেষ্টা করেছেন। ওই মামলায় টিসিএ-র তত্ত্বাবধানে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণে নিযুক্ত বহিঃরাজ্যের ঠিকেদার সংস্থাকে ২৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম লোধ। খবরে প্রকাশ সোমবার বিচারপতি অরিন্দম লোধ অবসরে গিয়েছেন। তাই আজ ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করে ওই ঠিকেদার সংস্থাকে তড়িঘড়ি টাকা না দেওয়ার জন্য আবেদন করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। পাশাপাশি, ওই ঘটনায় রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তিনি। এদিন এর জবাবে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, টিসিএ একটি স্বয়ং শাসিত সংস্থা। তাই এবিষয়ে টিসিএ-র কোনো বিষয়ে রাজ্য সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। পাশাপাশি, এবিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আদালত থেকে পুরো বিষয়টি খোঁজখবর নেবেন আশ্বাস দিয়েছেন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top