News Flash

  • Home
  • দিনের খবর
  • কাঠুয়ায় এখনও লুকিয়ে সন্ত্রাসীরা, চারিদিক ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী
Image

কাঠুয়ায় এখনও লুকিয়ে সন্ত্রাসীরা, চারিদিক ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী

জম্মু, ২৪ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় রবিবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টার এখনও অব্যাহত রয়েছে। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কাঠুয়ার হিরানগরের সানিয়াল এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পর, রবিবার রাতে হিরানগরের সানিয়াল এলাকায় তল্লাশি অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং রাইজিং স্টার কর্পসের সৈন্যরা। রাত থেকে শুরু হওয়া এই অভিযান সোমবার সকালেও অব্যাহত রয়েছে। জঙ্গিদের খুঁজে পেতে ড্রোনেরও সাহায্য নেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা কাঠুয়ার হিরানগরের সানিয়াল এলাকায় লুকিয়ে রয়েছেন তিন জঙ্গি, এই তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যা থেকে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় দু’পক্ষে গুলির লড়াই। যদিও, সোমবার সকাল পর্যন্ত এই এনকাউন্টারে হতাহতের খবর পাওয়া যায়নি।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top