News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়া বহিরাজ্যের শ্রমিকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য
Image

বিলোনিয়া বহিরাজ্যের শ্রমিকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য

আগরতলা, ২৩ মার্চ : গাছ কাটার মেশিন দিয়ে কাটা পড়ে মৃত্যু এক বহি রাজ্যের শ্রমিকের। ঘটনা বিলোনিয়া মহকুমার অভয়নগর শীল কলোনি এলাকায়। মৃত যুবকের নাম মহিম বসুমতারি (৩০)।

ওই যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের থেকে জানা গেছে, মৃতের বাড়ি আসামে। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, খুনের সম্ভাবনা বলে এলাকাবাসীর মনে সন্দেহ দানা বেঁধেছে। তবে প্রাথমিক তদন্তে এর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানান, নিহত যুবক গত কয়েক দিন ধরে গ্রামে আসেন এবং তার আচরণ কিছুটা সন্দেহজনক ছিল। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করছে।

এদিকে, মৃত যুবকের পরিবারের সদস্যরা আসতে শুরু করেছেন এবং তারা আরও বিস্তারিত তথ্যের জন্য পুলিশি তদন্তের উপর নির্ভর করছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top