News Flash

Image

পকসো মামলায় আসাম পুলিশের জনৈক অফিসারের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

বঙাইগাঁও (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : পকসো মামলায় অসমের জনৈক পুলিশ অফিসারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন বঙাইগাঁও জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে কারাদণ্ডের রায়কে যুগান্তকারী বলে আখ্যা দিচ্ছেন জেলার সচেতন নাগরিককুল। তাঁদের বক্তব্য, আজকের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, যা যৌন অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী আইনি নজির স্থাপন করেছে।

জানা গেছে, ২০১৮ সালে এক নাবালিকার ওপর যৌন আতিশয্যের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন পুলিশ অফিসার নিজামউদ্দিন ভুইয়াঁ। ওই অভিযোগের ভিত্তিতে তাঁকে বরখাস্ত করা হয়। রুজু হয় ‘দ্য প্ৰটেকশন অব চিল্ড্ৰেন ফ্ৰম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট (পোকসো) ২০১২’-এর অধীনে মামলা। দীর্ঘ সাত বছরের বিচার প্রক্রিয়ার পর আজ (শুক্ৰবার) তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে বঙাইগাঁও জেলার অভয়পুরীর অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত। আদালত ৫০ হাজার টাকা জরিমানাও করেছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের বিধান রেখেছেন বিচারক।

Releated Posts

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম শিথিল করল অসম, কমবে নিয়োগে বিলম্ব

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের নিয়োগ ও কাজে যোগদানে যে বিলম্ব…

ByByNews Desk Aug 17, 2026

বৈরাবি-সাইরাং রেলপথ, কালাদান প্রকল্প মিজোরামের চিত্র বদলে দিতে পারে: রাজ্যপাল

আইজল, ১৭ আগস্ট (আইএএনএস): সদ্য উদ্বোধন হওয়া বৈরাবি-সাইরাং রেলপথ, দক্ষিণ মিজোরামের জোরিনপুই পর্যন্ত এর প্রস্তাবিত সম্প্রসারণ এবং কালাদান…

ByByNews Desk Aug 17, 2026

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top