News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিগম এলাকায় মশার উপদ্রব নির্মূল করা সহ একাধিক দাবিতে সোচ্চার সদর জেলা কংগ্রেস
Image

নিগম এলাকায় মশার উপদ্রব নির্মূল করা সহ একাধিক দাবিতে সোচ্চার সদর জেলা কংগ্রেস

আগরতলা, ২০ মার্চ : পুর নিগম এলাকায় মশার উপদ্রব নির্মূল করা সহ একাধিক দাবিতে সোচ্চার হয়েছে সদর জেলা কংগ্রেস। আজ জেলা কংগ্রেসের তরফ থেকে রাজপথে বিক্ষোভ মিছিল করে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর জেলা কংগ্রেসের এক কর্মী বলেন, আগরতলা পুর নিগমবাসীর বিভিন্ন সমস্যাকে সামনে রেখে রাজপথে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তাঁর অভিযোগ, নিগমবাসী সঠিক সময়ে কর প্রদান করলেও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি আরো অভিযোগ, শহরে মশার উপদ্রব ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে। কারণ, নিয়মিত আবর্জনা সাফাই করা হয় না। তাছাড়া, জল নিষ্কাশনের ব্যবস্থার অবনতি কারণেও মশার উপদ্রব ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে।

তাই সদর জেলা কংগ্রেসের তরফ থেকে পুর এলাকায় মশার উপদ্রব নির্মূল করা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, জল নিকাশি ব্যবস্থার উন্নতি করা, বছরের ২০০ দিন টুয়েটের কাজ ও মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।

Releated Posts

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top