News Flash

  • Home
  • Uncategorized
  • ব্লকগুলিতে রেগায় দুর্নীতি, চিন্তায় পড়ল রাজ্য সরকার
Image

ব্লকগুলিতে রেগায় দুর্নীতি, চিন্তায় পড়ল রাজ্য সরকার

scamনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ ব্লকে ব্লকে দুর্নীতি নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে রাজ্য সরকার৷ সম্প্রীতি কেন্দ্রীয় সরকার রেগাপ্রকল্পের কাজে জিপিএস চালু করায় সমস্যায় পড়েছে ব্লকের দুর্নীতিবাজরা৷ গত কয়েকদিনে ব্লক দুর্নীতির ঘটনায় প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে৷ সূত্র অনুসারে জানা গেছে, তেলিয়ামুড়া ব্লক, শ্রীনাথপুর পঞ্চায়েতে দুর্নীতির ঘটনা সরকারের নজরে এসেছে৷ শ্রীনাথপুর পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়ার পর দুর্নীতির প্রমাণ মিলেছে৷ এর ভিত্তিতে ঐ পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করা হয়েছে৷ সূত্রের খবর, শ্রীনাথপুর পঞ্চায়েতের সচিব এক কোটি টাকা হাফিজ করে দিয়েছেন৷
এদিকে, তেলিয়ামুড়া ব্লকেও ৪০ হাজার টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে বিভাগীয় তদন্তে৷ এছাড়াও রাজ্যের বিভিন্ন ব্লকে দুর্নীতি মারাত্মকভাবে বেড়েছে৷ কিছু কিছু জায়গায় জনগণ সচেতন হওয়ায় দুর্নীতির কেচ্ছাগুলি সরকারের নজরে আসছে৷ রাজ্য সরকারও বিভাগীয় তদন্ত করে ঐ দুর্নীতির অভিযোগের সত্যতা খঁুজে পাচ্ছে বলে সূত্রের দাবি৷
একটি উদাহরণ দিয়ে সূত্রটি জানিয়েছে, কোন ব্লকে সাত থেকে দশদিন রেগা প্রকল্পে কাজ হলে তা দেখানো হচ্ছে দশ থেকে পনেরদিন কাজ হয়েছে৷ এভাবে বিল জমা দেওয়া হচ্ছে৷ বিলের ভিত্তিতে টাকাও এসে যাচ্ছে৷ কিন্তু এখানে প্রশ্ণ দুর্নীতি সম্ভব কি করে হচ্ছে? কারণ কেন্দ্রীয় সরকার টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠাচ্ছে৷ সূত্রটি জানিয়েছে, সম্প্রীতি সুবিধাভোগী জনৈক এক ব্যক্তিকে টাকা দেওয়ার পর তেলিয়ামুড়া ব্লকে দুর্নীতির বিষয়টি সামনে আসে৷ ঐ ব্যক্তিকে যে টাকা দেওয়া হয়েছে তা ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে গড়মিল ছিল৷ সূত্রের বক্তব্য, ঐ ব্যক্তিকে ১২০০ টাকা দেওয়া হয়েছিল৷ কিন্তু ব্যাঙ্ক পাসবই আপডেট করে ঐ ব্যক্তি জানতে পারেন তার খাতা থেকে ১৭০০ টাকা তোলা হয়েছে৷ এরপরই তিনি এই ঘটনা প্রশাসনের নজরে আনেন৷ তাতে দেখা গেছে কাজের বিল হয়েছে ১৭০০ টাকা৷ কিন্তু যিনি কাজ করেছেন তার প্রাপ্য তিনি ১২০০ টাকা দাবি করেন৷ ফলে, এখানে ৫০০ টাকা হাফিজ করা হয়েছে বলে অভিযোগ৷ আর এভাবেই দুর্নীতি হচ্ছে বলেই অভিযোগ জানানো হয়৷ ঐ সুবিধাভোগীর অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তে দুর্নীতির সত্যতা মিলেছে বলে সূত্রটি জানিয়েছে৷
উল্লেখ্য, রাজ্যের সমস্ত ব্লকেই দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে৷ কিন্তু সে দুর্নীতি দমন করাও সম্ভব হয়ে উঠছে না৷ কিন্তু রেগা প্রকল্পে জিপিএস চালু হওয়ায় দুর্নীতি অনেকটাই কমবে বলেই ধারণা৷ ফলে, দুর্নীতিবাজরা ভীষণভাবে দুশ্চিন্তায় পড়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top