News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ মার্চ:
কৈলাসহর পুরপরিষদের অধিনে পশ্চিম গোবিন্দপুর ১১ নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। উত্তর জেলার ধর্মনগর হুরুয়া এলাকার বাসিন্দা পরিমল নম। উনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। উনার তিনটি সন্তান বর্তমান। অভিযোগ প্রায় সময় কারণে-অকারণে ওদের সংসারে লেগে থাকতো অশান্তি। বিগত আট মাস পূর্বে উনার নিজ বাড়ি থেকে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসেন উক্ত ভাড়াবাড়িতে।

অভিযোগ গতকাল সন্ধ্যাবেলা উনার স্ত্রী ওই এলাকায় অবস্থিত উনার বাপের বাড়িতে চলে যান এবং উনার স্বামী সেখানে গেলে কোন এক বিষয়কে কেন্দ্র করে ওদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয় এবং পরবর্তী সময় ওরা মারপিটে জড়িয়ে পড়ে পরিমল নমকে উনার স্ত্রী বেধরকভাবে মারধোর করে বলে অভিযোগ। রাগান্বিত হয়ে স্বামী পরিমল নম উনার ভাড়াবাড়িতে চলে আসেন।

রবিবার সকালবেলা উনার স্ত্রী ভাড়াবাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে উনাকে ডাকাডাকি করলে উনার কোন সাড়া না পেয়ে দরজা খুলে দেখতে পান যে উনার স্বামী ফাঁসিতে ঝুলে রয়েছে। এই খবর শোনার পর স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে।

অন্যদিকে পরিমল নম:র বাড়ির লোকেরা খবর শোনার পর ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিমল নম: র বোন মিনতি নম দাস কৈলাসহর থানায় পরিমল নম: এর স্ত্রী কল্পনা নম সহ তার বাপের বাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। মিনতি নম: দাস অভিযোগ করে বলেন উনার ভাইকে উনার ভাইয়ের স্ত্রী পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top