News Flash

  • Home
  • প্রধান খবর
  • বর্ষাকালে দিল্লিতে যাতে জল না জমে তা নিশ্চিত করতে হবে : রেখা গুপ্তা
Image

বর্ষাকালে দিল্লিতে যাতে জল না জমে তা নিশ্চিত করতে হবে : রেখা গুপ্তা

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও পূর্ত দফতরের মন্ত্রী পরভেশ বর্মা রবিবার বাড়াপুল্লা সেতুতে যমুনা নদীর দিকে বাড়াপুল্লা নর্দমা পরিদর্শন করেছেন। এই নর্দমা পরিদর্শন করার পর পূর্বতন আম আদমি পার্টির সরকারের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একইসঙ্গে তিনি বলেছেন, বৃষ্টির সময় দিল্লিতে যাতে জল না জমে তা নিশ্চিত করতে হবে।

এএপি-র তীব্র সমালোচনা করে রেখা গুপ্তা বলেছেন, এই ড্রেনগুলি পূর্ববর্তী সরকারগুলি কখনোই গুরুত্বের সঙ্গে নেয়নি। ড্রেনগুলি কখনোই পরিষ্কার করা হয়নি। কোন সংস্থা এগুলি পরিষ্কার করবে সে বিষয়ে সংস্থাগুলির মধ্যে কোনও স্পষ্টতা ছিল না। আমরা সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগকে পলি অপসারণের দায়িত্ব দিয়েছি। বর্ষাকালে যাতে জল না জমে তা আমাদের নিশ্চিত করতে হবে। কাজটি যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে, আমরা বিধায়কদের কাছে লিখিতভাবে ড্রেন, পয়ঃনিষ্কাশনের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করব।”

Releated Posts

জাতিগণনার বর্তমান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, অবিলম্বে সংশোধন করুক কেন্দ্র: অশোক গেহলট

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): চলমান জাতিগণনা প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে দাবি করে অবিলম্বে তা সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের…

ByByNews Desk Aug 25, 2026

সরকারকে প্রশ্ন করা যায়, কিন্তু সংসদ ‘বন্ধ’ করে দেওয়া যায় না: বিরোধীদের নিশানা রিজিজুর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার অভিযোগে মঙ্গলবার বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 25, 2026

‘ছাত্র কি গুঞ্জন’ নিছক জনসংযোগের কৌশল, রাহুলের সঙ্গে যুবসমাজের কোনও সংযোগ নেই: বিজেপি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জন’ কর্মসূচি নিয়ে…

ByByNews Desk Aug 25, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top