News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির সদর বাজারে বিধ্বংসী আগুন, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Image

দিল্লির সদর বাজারে বিধ্বংসী আগুন, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান

fire2নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): সাত সকালে ভয়াবহ আগুন লাগল দিল্লির সদর বাজারে অবস্থিত গার্মেন্টস গুদামে| অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়েছে গার্মেন্টস গুদামের পাশে অবস্থিত বেশ কয়েকটি দোকান| আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়|
দমকল ও স্থানীয় সূত্রের খবর, ৱুধবার সকাল তখন ৭টা হবে| সদর বাজার এলাকায় অবস্থিত গার্মেন্টস গুদামে ভয়াবহ আগুন লাগে| যেখানে আগুন লেগেছিল সেই অঞ্চলটি ঘিঞ্জি হওয়ায়, আশেপাশের বাড়িগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে| ভয়ে-আতঙ্কে আশেপাশের বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন| দমকল ঘটনাস্থলে আসার আগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান স্থানীয় বাসিন্দারাই| পরে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে| আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top