News Flash

  • Home
  • দেশ
  • নীতীশ কুমার ‘ভাং’ খেয়ে বিধানসভায় আসেন, কটাক্ষ রাবড়ি দেবীর
Image

নীতীশ কুমার ‘ভাং’ খেয়ে বিধানসভায় আসেন, কটাক্ষ রাবড়ি দেবীর

পাটনা, ১২ মার্চ (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। বুধবার রাবড়ি দেবী বলেছেন, নীতীশ কুমার ‘ভাং’ খেয়ে বিধানসভায় আসেন। রাবড়ি দেবী আরও বলেছেন, “নীতীশ কুমার ‘ভাং’ খেয়ে বিধানসভায় আসেন। তিনি আমাকে ও মহিলাদের অসম্মান করেন। ক্ষমতায় থাকাকালীন আমরা কী ধরণের কাজ করেছি, তা তাঁর দেখা উচিত। তাঁর চারপাশের লোকজন যা বলে, তিনিও তাই বলেন। তাঁর নিজের দলের সদস্যরা এবং কিছু বিজেপি নেতা তাঁকে এই ধরনের কথা বলতে বলছেন।”

রাবড়ি দেবী আরও বলেছেন, “বিহারের মহিলাদের বিধানসভায় অপমান করা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে, ২০০৫ সালের আগে কারও পরার জন্য পোশাক ছিল না। আমি নীতিশ কুমার এবং প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই—আপনাদের পরিবারের মেয়ে এবং বোনদের কি পরার জন্য পোশাক ছিল না? তারা কি পোশাক ছাড়াই ছিল? আমি কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই প্রশ্নটিই করতে চাই।”

—————

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top