ফরিদাবাদ, ১২ মার্চ (হি.স.): হরিয়ানা পৌরসভা নির্বাচনে ফরিদাবাদে জয়লাভ করেছেন বিজেপির মেয়র প্রার্থী পারভীন যোশী। জয়ের পর বুধবার দলীয় নেতৃবর্গ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিজেপির মেয়র প্রার্থী পারভীন যোশী জনগণের সমস্ত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। মেয়র নির্বাচনে জয়লাভের পর পারভীন যোশী বলেন, “আমি জনগণের অসুবিধা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত। পানীয় জল, আবর্জনা এবং পয়ঃনিষ্কাশনের সমস্যা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণ পাল গুর্জর আশ্বাস দিয়েছেন, আমরা একসঙ্গে কাজ করব এবং প্রকল্পগুলি বাস্তবায়নে কোনও বাধা থাকবে না। মানুষ আমার উপর আস্থা রেখেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তাদের সমস্যাগুলি এক এক করে সমাধান করব।”

ফরিদাবাদে জয়ী বিজেপির পারভীন যোশী, জনগণের সমস্যা মেটানোর আশ্বাস
Releated Posts
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…


















