News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাসামগ্রী সহ চার নেশা কারবারি পুলিশের জালে
Image

নেশাসামগ্রী সহ চার নেশা কারবারি পুলিশের জালে

আগরতলা, ১১ মার্চ : এবার রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ গ্রাম ব্রাউন সুগার সহ চারজন নেশাকারবারীকে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে প্রেরণ করা হয়।

মুখ্যমন্ত্রীর নির্দেশে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য প্রতিদিন নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে রাজ্য পুলিশ। তা সত্ত্বেও রাজ্যে নেশাকারবারীরা তাদের পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। গতকাল ফের রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ গ্রাম ব্রাউন সুগার সহ চারজন নেশাকারীরবারীকে গ্রেফতার করতে সমর্থ্য হয় পুলিশ। উদ্ধার ব্রাউন সুগারের কালোবাজারি মূল্য প্রায় ২ লক্ষ টাকা। ধৃতরা হল আব্দুল হোসেন, পিন্টু মিয়া, অমিতাভ মজুমদার ও মিঠু মজুমদার। আজ ধৃতদের আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে পূর্ব থানার পুলিশ আধিকারিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন নেশার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। গতকাল ধলেশ্বর, আশ্রম চৌমুহনী সহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এই সাফল্য আসে। এছাড়া তিনি বলেন নেশাকারবারীদের আটক করার পাশাপাশি উদ্ধার করা হয় দুটি মোটরসাইকেল একটি স্কুটি এবং একটি অটো। সেই সাথে তিনি জানান পালিয়ে যাওয়া অটোচালককে খুব শীঘ্রই জালে তুলবে পুলিশ।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top