News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাম-কংগ্রেস ত্রিপুরার জন্য কোনো উন্নয়নমূলক কাজ করে নি, তাঁরা শুধু গরিবদের ঠকিয়ে রাজত্ব করেছে : সাংসদ রাজীব
Image

বাম-কংগ্রেস ত্রিপুরার জন্য কোনো উন্নয়নমূলক কাজ করে নি, তাঁরা শুধু গরিবদের ঠকিয়ে রাজত্ব করেছে : সাংসদ রাজীব

নয়াদিল্লি, ১১ মার্চ : সিপিএম এবং কংগ্রেস ত্রিপুরার জন্য কোনো উন্নয়নমূলক কাজ করে নি। তাঁরা শুধু গরিবদের ঠকিয়ে রাজত্ব করেছে। আজ সাংসদে বাম-কংগ্রেস শাসনের তীব্র সমালোচনায় সরব হলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

এদিন শ্রী ভট্টাচার্য্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরপূর্বাঞ্চলে এক অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এই অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া ত্রিপুরায়ও দেখা গিয়েছে। সাথে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনে সিপিএম এবং কংগ্রেসের আমলে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করে নি। তাঁর কটাক্ষ, সিপিএম এবং কংগ্রেস ত্রিপুরার জন্য কোনো উন্নয়নমূলক কাজ করে নি। তাঁরা শুধু গরিবদের ঠকিয়ে রাজত্ব করেছে। কমিউনিস্টদের স্লোগানই ছিল দিতে হবে-দিতে হবে, নইলে ভেঙে দাও গুড়িয়ে দাও।

পাশাপাশি, এদিন তিনি এইমস-র ধাঁচে ত্রিপুরায় সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডার কাছে তুলে ধরেন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top