News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরে খাদে পড়ল টেম্পো ট্রাভেলার; মৃত্যু ৪ জনের, আহত ৮
Image

জম্মু ও কাশ্মীরে খাদে পড়ল টেম্পো ট্রাভেলার; মৃত্যু ৪ জনের, আহত ৮

জম্মু, ১১ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় গভীর খাদে পড়ে গেল একটি টেম্পো ট্রাভেলার। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও ৮ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জম্মু থেকে সাংলিকোট যাওয়ার পথে একটি টেম্পো ট্রাভেলার রিয়াসি জেলার মাহোরে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত ৪ জনকে ভালো চিকিৎসার জন্য জম্মুর সরকারি মেডিকেল কলেজে (জিএমসি) নিয়ে যাওয়া হয়েছে।

রিয়েসির এসএসপি পরমবীর সিং বলেছেন, জম্মু থেকে সাংলিকোট যাচ্ছিল টেম্পো ট্রাভেলারটি। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে টেম্পো ট্রাভেলারটি খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ৮ জনের মধ্যে আবার ৪ জনের অবস্থা গুরুতর। পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান।

—————

Releated Posts

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top