News Flash

  • Home
  • দেশ
  • বাস্তিতে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৫, গুরুতর আহত ৩ জন
Image

বাস্তিতে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৫, গুরুতর আহত ৩ জন

বাস্তি, ১০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বাস্তি জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাস্তির গোটওয়া টাটা এজেন্সির কাছে। এদিন সকালে অযোধ্যার দিকে যাচ্ছিল একটি দ্রুতগামী ট্রাক, সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান, আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে এবং দুর্ঘটনার তদন্ত করছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top