News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০১৮ সালের প্রতিশ্রুতি এখনো পূরণ করতে পারেনি বিজেপি, পুনরায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন জে পি নাড্ডা: কংগ্রেস
Image

২০১৮ সালের প্রতিশ্রুতি এখনো পূরণ করতে পারেনি বিজেপি, পুনরায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন জে পি নাড্ডা: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ:
প্রতিবারের মতো এবারও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ২০১৮ সালে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলিও ৭ বছরে পূরণ করতে পারেনি বিজেপি। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী ও যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম।

কংগ্রেস নেতৃত্বরা অভিযোগ করে বলেন, ২০১৮ সালে যে প্রতিশ্রুতিগুলো বিজেপি সরকার দিয়েছিল সেই প্রতিশ্রুতি গুলি এখনও পূরণ করতে পারেনি বিজেপি। পুনরায় নতুন দুটি প্রতিশ্রুতি দিয়েছে। সেই দুটি প্রকল্পের বাস্তবায়ন কতটুকু সম্ভব হবে সেটাই বড় কথা। তাঁদের অভিযোগ, করোনাকালীন সময়ে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছিল তাদেরকে ১০ লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সরকারের। সেই প্রতিশ্রুতি এখনো সম্পন্ন হয়নি। বেকারদের কর্মসংস্থান নেই। কলেজ পড়ুয়াদের স্মার্ট ফোন দেওয়ার কথা থাকলেও কতিপয় ছাত্র ছাত্রীর কাছে স্মার্টফোনের জন্য কিছু টাকা পৌঁছেছে।

কিন্তু বিশাল অংকের ছাত্রছাত্রীরা এখনো এই সুবিধা পায়নি। এছাড়াও জে পি নাড্ডা এদিনের জনসভায় বলেছিলেন, রথযাত্রার শতাংশ অপরাধ কমেছে। কিন্তু প্রতিনিয়ত রাজ্যে নারী গঠিত অপরাধ থেকে শুরু করে অপহরণের মতো ঘটনা ঘটে যাচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতৃত্ব। বেকারদের কর্মসংস্থান নেই, চাকরির নিয়োগ পাচ্ছে না চাকরি প্রত্যাশীরা। শূন্যপদ পূরণ করা হচ্ছে না প্রভৃতি অভিযোগ এনে এদিন জে পি নাড্ডার শহর ঘিরে একরাশ ক্ষোভ উপরে যেন কংগ্রেস নেতৃত্ব।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top