News Flash

  • Home
  • প্রধান খবর
  • বুকের ব্যথায় অসুস্থ উপরাষ্ট্রপতি, চিকিৎসাধীন দিল্লির এইমস-এ
Image

বুকের ব্যথায় অসুস্থ উপরাষ্ট্রপতি, চিকিৎসাধীন দিল্লির এইমস-এ

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): বুকে ব্যথা ও শরীরে অস্বস্তি অনুভব করায় দিল্লির এইমস-এ ভর্তি করানো হল উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। রবিবার ভোররাতে তাঁকে তড়িঘড়ি দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

এইমস সূত্রের খবর, এইমস-এর কার্ডিয়াক ডিপার্টমেন্টে চিকিৎসাধীন রয়েছেন উপরাষ্ট্রপতি। তিনি স্থিতিশীল ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। রবিবার ভোররাত ২টো নাগাদ আচমকাই বুকে ব্যথা অনুভব করেন ধনখড়। শুধু তাই নয়, শরীরে অস্বস্তিও বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানকার হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব নারাংয়ের অধীনে ভর্তি করানো হয় ধনখড়কে।

এইমস সূত্রে খবর, উপরাষ্ট্রপতির অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। তাদের পর্যবেক্ষণেই রয়েছেন উপরাষ্ট্রপতি।

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top