News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক বিশেষভাবে সক্ষম ছেলের উপর নির্ভর গোটা পরিবার, সাহায্যের আর্জি সরকারের নিকট
Image

এক বিশেষভাবে সক্ষম ছেলের উপর নির্ভর গোটা পরিবার, সাহায্যের আর্জি সরকারের নিকট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ:
এক বিশেষভাবে সক্ষম ছেলের উপর নির্ভর গোটা পরিবার। এই বিরল চিত্রটি দেখা গেছে সোনামুড়া থানাধীন বেজিমারা পঞ্চায়েত থেকে।

সোনামুড়া থানাধীন বেজিমারা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী ছেলের উপর নির্ভর পাঁচজনের পরিবার। প্রতিবন্ধীর নাম ওয়াসিম মিয়া, বাবার নাম আব্দুল বারেক। বাড়ি বেজিমারা গ্রাম পঞ্চায়েতের বরনারায়ন টিলায়। ওয়াসিম মিয়ার জন্মের পর থেকে দুটি পা বিকলাঙ্গ। সে পা দুটো নিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারে না। বলা যেতে পারে ১০০% বিকলাঙ্গ। তারপরেও শরীরের বিভিন্ন ঝুঁকি নিয়ে বিকলাঙ্গ ওয়াসিমকে প্রতিদিন রুটি রোজগারের জন্য বের হতে হয়। কারণ তার মাথার উপর পরিবারের পাঁচজন নির্ভরশীল।

তার বাবা রয়েছে, কিন্তু থাকলেও সেও মানসিক ভারসাম্যহীন, রয়েছে মা, মা কোন কাজ করতে পারেন না, রয়েছে বোন, এর মধ্যে একজনকে বিয়ে দিয়েছে, বাকি দুজন পড়াশোনা করছে। নিজের ঘর-ভিটে ছাড়া, সম্পত্তি নেই বিকলাঙ্গ ওয়াসিম মিয়ার। মাসে ২০০০ টাকার সরকারি ভাতা পেলেও, কিন্তু ২ হাজার টাকা দিয়ে পরিবারের পাঁচজনের ভরণ পোষণের জন্য কোন কিছুই হয় না।

এ মুহূর্তে চলছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস। এই রমজান মাসে পুন্যের আশায় দান করেন ইসলাম ধর্মাবলম্বীর। তাই সকলে যাতে, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে যেন আর্থিক দিক দিয়ে সহযোগিতা করে সেই আবেদন জানিয়েছে বিকলাঙ্গ ওয়াসিম। তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও সাহায্যের আবেদন জানায় সে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top