News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বামুটিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত
Image

বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বামুটিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ:
বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সাব মার্সিবাল, ও সোলার লাইট স্থাপন করা হল বামুটিয়ায়। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে জনগণের স্বার্থে জলের পাম্প, সোলার লাইট স্থাপন করলেন বামুটিয়ার বিধায়ক। বিভিন্ন বাঁধা বিপত্তির অবসান করে অবশেষে জনগণের স্বার্থে বিধায়ক উন্নয়ন তহবিল জনগনের জন্য খরচ করতে সক্ষম হন তিনি।

বিভিন্ন সময় দেখা গিয়েছে বিধায়ক উন্নয়ন তহবিল জনস্বার্থে খরচ করার জন্য বিধায়ক নয়ন সরকারকে সরকারের বিভিন্ন দপ্তরের দ্বারস্ত হতে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছিলেন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে জনগনের জন্য কাজ করতে পারছেন না। অবশেষে সব বাঁধা বিপত্তির অবসান হলো।

বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দুর্গাবাড়ি এলাকায় কৃষকদের স্বার্থে বসানো হলো সাব মর্সিবাল ওয়াটার পাম্প, বিভিন্ন এলাকায় বসানো হলো সোলার লাইট। যাতে করে জনগন রাতের বেলায় যাতায়াত করতে সুবিধা পান। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক বলেন অবশেষে বিভিন্ন অদৃশ্য বাঁধা বিপত্তির অবসান হলো। তিনি জনগনের স্বার্থে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন, যার সূত্রপাত হলো। আগামীদিনেও জনগনের স্বার্থে কাজ করতে চান।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top