News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিআইএম সমর্থক কাজল সেনগুপ্তের বাড়িতে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকার
Image

সিপিআইএম সমর্থক কাজল সেনগুপ্তের বাড়িতে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকার

আগরতলা, ৯ মার্চ: আবারও বড়জলায় সন্ত্রাসের ঘটনা ঘটলো। সিপিআইএম সমর্থক এবং দলের ঘনিষ্ঠ কমরেড কাজল সেনগুপ্তের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়ে বোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগ করেছে। এতে কাজল সেনগুপ্তের একটি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

ইতিপূর্বে তার বাড়ির কাছের রাবার বাগানেও আগুন লাগানো হয় বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার ফলস্বরূপ ঘটেছে বলে অনুমান করছেন স্থানীয়রা।

উষা বাজারের কল্যাণ সেন পাড়া এলাকার বাসিন্দা কাজল সেনগুপ্ত বাম আমলে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বাম শাসনকালে জনগণের কম ক্ষয়ক্ষতি করেননি। তবে তার বাড়িতে এমন হামলা এবং অগ্নিসংযোগ একটি অনভিপ্রেত ঘটনা। স্থানীয় পুলিশ প্রশাসন এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Releated Posts

সাব্রুম-মনুঘাট সড়কে বাইক ও সাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত দুইজন

সাব্রুম, ২৮ জুন: সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার সড়কে রবিবার সন্ধ্যায় একটি বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত…

ByByReshmi Debnath Jun 29, 2026

খুমুলুঙের একলব্য মডেল স্কুল সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে খুমুলুঙে একলব্য মডেল স্কুল পরিদর্শন করেন। তিনি…

ByByReshmi Debnath Jun 28, 2026

জিরানিয়া ল’ কলেজে নারীর অধিকার রক্ষায় সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিয়ে সেমিনার

আগরতলা, ২৮ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরস্থিত জিরানিয়া ল’ কলেজে   “ভারতে নারীর অধিকার সংরক্ষণ: সাংবিধানিক, আইনি ও সামাজিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

স্ত্রীর গ্রেফতারের পর জঙ্গলে কৃষকের দেহ উদ্ধার, মানসিক অবসাদের অভিযোগ পরিবারের

তেলিয়ামুড়া, ২৮ জুন: রাজধানীর লঙ্কামুড়া এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক প্রদীপ দাস (৪৬)-এর মৃতদেহ রবিবার সকালে বাড়ির পাশের একটি…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top