News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা অটুট : অমিত শাহ
Image

দেশের বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা অটুট : অমিত শাহ

গান্ধীনগর, ৯ মার্চ (হি.স.): দেশের বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা অটুট। আশাপ্রকাশ করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার গুজরাট বার কাউন্সিল আয়োজিত আইনজীবীদের শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “দেশের বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা অক্ষুণ্ণ। কিন্তু ন্যায়বিচার পেতে যদি ২০ বছর সময় লাগে, তাহলে সেই আস্থা বেশিদিন টিকতে পারে না।”

অমিত শাহ আরও বলেছেন, “এই কারণেই ভারতীয় সংসদে তিনটি নতুন ফৌজদারি বিচার আইন আনা হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সংসদে পাস হয়েছিল এবং সারা দেশের আদালতগুলি সেগুলি অনুসারে কাজ করছে। সম্পূর্ণ বাস্তবায়নের পর, থানায় এফআইআর দায়ের এবং সুপ্রিম কোর্টের রায়ের প্রক্রিয়া তিন বছরের মধ্যে সম্পন্ন হবে।”

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top