News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘৃণ্য কাজ, ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে হামলায় বিবৃতি ভারতের
Image

ঘৃণ্য কাজ, ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে হামলায় বিবৃতি ভারতের

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): ক্যালিফোর্নিয়ায় বিএপিএস হিন্দু মন্দিরে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। পূজাস্থলে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা অত্যন্ত ঘৃণ্য কাজ। এভাবেই তীব্র নিন্দা করেছে ভারত সরকার। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যতম বৃহত্তম বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির। শনিবার ওই মন্দির ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, মন্দিরে বৈষম্যমূলক দেওয়াল লিখনও লিখে দেওয়া হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও নোংরা কথা লেখা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দির হামলায় নিন্দায় সরব হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘আমরা ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের খবর দেখেছি। আমরা এই ধরনের ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাই। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে এই কাজের জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ধর্মীয়স্থানগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।’

Releated Posts

ব্যাংকিং খাত নিয়ে শীঘ্রই গঠন হবে উচ্চপর্যায়ের কমিটি: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতের ব্যাংকিং খাতকে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও কার্যকরভাবে…

ByByNews Desk Aug 17, 2026

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top