News Flash

  • Home
  • দিনের খবর
  • লুধিয়ানায় বহুতল কারখানা ভেঙে মৃত এক, ৩ জনের অবস্থা সঙ্কটজনক
Image

লুধিয়ানায় বহুতল কারখানা ভেঙে মৃত এক, ৩ জনের অবস্থা সঙ্কটজনক

লুধিয়ানা, ৯ মার্চ (হি.স.): পঞ্জাবের লুধিয়ানায় বহুতল কারখানা ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ৩ জনের অবস্থা সঙ্কটজনক। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ পঞ্জাবের লুধিয়ানার ফোকাল পয়েন্ট বহুতল কারখানা ভেঙে পড়ে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়, অন্তত ৬ জন শ্রমিক ভিতরে আটকে ছিলেন। তাঁদের উদ্ধার করা হয়।

কিন্তু, ওই ৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং ৩ জনের অবস্থা সঙ্কটজনক। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ আচমকা হুড়মুড়িয়ে ধসে পড়ে বহুতল ওই কারখানাটি। ধসের ফলে আশপাশের এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা ছুটে আসেন। শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। এনডিআরএফ কর্মীরা ৬ জনকে উদ্ধার করলেও, একজনকে বাঁচানো যায়নি। রবিবার সকালেও ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলছে।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top