News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের হেফাজত থেকে উধাও হওয়া মিনি ট্রাক উদ্ধার
Image

পুলিশের হেফাজত থেকে উধাও হওয়া মিনি ট্রাক উদ্ধার

ধর্মনগর, ৮ মার্চ: ধর্মনগর পুলিশের হেফাজতে থাকা একটি মিনি ট্রাক গত ৩ মার্চ থেকে উধাও হয়ে যায়। পুলিশ আধিকারিকের উপস্থিতিতে ওই গাড়ির চাকা লক করে রাখা হয়েছিল, তবে রাতে অজ্ঞাত কেউ সেই লক ভেঙে গাড়িটি চুরি করে নিয়ে যায়।

৮ মার্চ ইছাই লালছড়ার ৫ নং ওয়ার্ডের একটি নির্জন স্থানে দাঁড়িয়ে থাকা গাড়িটি এলাকাবাসীর নজরে আসে। গাড়ির ভেতরে চাকার ভাঙা লক পাওয়া যায়, যা সন্দেহের সৃষ্টি করে। এরপর এলাকাবাসী পুলিশে খবর দেয়।

চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। বিস্ময়ের বিষয় হল, পুলিশ যখন ৩ মার্চ গাড়িটি আটক করেছিল, তখন গাড়ির নম্বর প্লেটটি সম্পূর্ণ বদলে গেছে।

বর্তমানে গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ বিষয়টির তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top