News Flash

  • Home
  • খেলা
  • ২৫ বছর পর শিরোপা লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
Image

২৫ বছর পর শিরোপা লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

কলকাতা, ৬ মার্চ(হি.স.): ২৫ বছরের পর প্রথমবারের মতো সাদা বলের ক্রিকেটে কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। বুধবার লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে নিউজিল্যান্ড এবারের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে । ব্ল্যাক ক্যাপসরা এখন রবিবার দুবাইতে ফাইনালে ভারতের মুখোমুখি হবে। মঙ্গলবার দুবাইতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

ভারত এবং নিউজিল্যান্ড এর আগে দুবার আইসিসি টুর্নামেন্ট ফাইনালে মুখোমুখি হয়েছিল। শেষবার তারা শিরোপা লড়াইয়ে একে অপরের মুখোমুখি হয়েছিল ২০২১ সালে সাউদাম্পটনে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, যেখানে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ভারতকে আট উইকেটে হারিয়েছিল।

আর এই দুটি দল সাদা বলের টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল ২০০০ সালে নাইরোবিতে আইসিসি নকআউট ট্রফিতে । সেবার নিউজিল্যান্ড ভারতকে ৪ উইকেটে হারিয়ে তাদের প্রথম আইসিসি শিরোপা নিশ্চিত করে।

—————

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top