News Flash

  • Home
  • দেশ
  • হোলি উপলক্ষে দক্ষিণ-পূর্ব রেলে বিশেষ ট্রেন
Image

হোলি উপলক্ষে দক্ষিণ-পূর্ব রেলে বিশেষ ট্রেন

কলকাতা, ৬ মার্চ (হি.স.): দক্ষিণ-পূর্ব রেল হোলি উপলক্ষে যাত্রীদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন দোল উৎসব উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ৷

চেরলাপল্লি-শালিমার-চেরলাপল্লি, চেরলাপল্লি-সাঁতরাগাছি-চেরলাপল্লি এবং সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনগুলির সময়সূচি দেখে আগেভাগেই যাত্রীদের টিকিট বুকিং নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

*07703/07704 চেরলাপল্লি-শালিমার-চেরলাপল্লি স্পেশাল—

চেরলাপল্লি থেকে ছাড়বে- আগামী ৯ মার্চ ও ১৬ মার্চ, রাত ৭.৪৫ মিনিটে৷ শালিমারে পৌঁছনোর সময়- যাত্রা শুরুর তৃতীয় দিনে দুপুর ২টোয় ৷

শালিমার থেকে ছাড়বে- আগামী ১১ মার্চ ও ১৮ মার্চ, ভোর ৫টায় ৷ চেরলাপল্লিতে পৌঁছনোর সময়- পরদিন সকাল ৮.১০ মিনিটে। বিশেষ ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি, খড়গপুর ও জালেশ্বর স্টেশনে থামবে।

07705/07706 চেরলাপল্লি-সাঁতরাগাছি-চেরলাপল্লি স্পেশাল— চেরলাপল্লি থেকে ছাড়বে- ৭ মার্চ ও ২১ মার্চ, সকাল ৭.১৫ মিনিটে। সাঁতরাগাছিতে পৌঁছনোর সময়- পরদিন সকাল ১০.৩০ মিনিটে।

সাঁতরাগাছি থেকে ছাড়বে- ৮ মার্চ ও ২২ মার্চ দুপুর ১২.৩৫ মিনিটে। চেরলাপল্লিতে পৌঁছনোর সময়- পরদিন বিকেল ৪.৪০ মিনিটে। বিশেষ ট্রেনটি খড়গপুর ও জালেশ্বর স্টেশনে থামবে।

এছাড়াও হোলি উপলক্ষে অতিরিক্ত যাত্রীদের সুবিধার্থে সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি রুটে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

02827/02828 সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি হোলি স্পেশাল— সাঁতরাগাছি থেকে ছাড়বে- ১২ মার্চ, সকাল ৭.৩০ মিনিটে। দ্বারভাঙায় পৌঁছনোর সময়- ওইদিনই সন্ধ্যা ৭.০৫ মিনিটে।

দ্বারভাঙা থেকে ছাড়বে- ১২ মার্চ, রাত ৮.২০ মিনিটে। সাঁতরাগাছিতে পৌঁছনোর সময়- পরদিন সকাল ৯টায়। বিশেষ ট্রেনটি ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঝা, কিয়ুল, বরৌনি ও সমস্তিপুর স্টেশনে থামবে।

—————

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top