News Flash

Image

মিজোরাম বিধানসভায় পাস পেনশন সংশোধনী বিল, স্থগিত মদ বিলের বিতর্ক

আইজল, ৫ মাৰ্চ (হি.স.) : মিজোরাম বিধানসভার বাজেট অধিবেশনে গুরুত্বপূর্ণ পেনশন সংশোধনী বিল পাস হয়েছে। অন্যদিকে স্থগিত করা হয়েছে বিতর্কিত মদ নিষিদ্ধকরণ বিলের ওপর চর্চা।

আজ বুধবার নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শুরু হয় বাজেট অধিবেশন। এর পর সংসদীয় বিষয়ক মন্ত্রী পি ভ্যানলালহানা মিজোরাম (বিলুপ্ত মিজো জেলা পরিষদের সদস্যদের জন্য পেনশন এবং বিলুপ্ত পাউই-লাখের আঞ্চলিক পরিষদ) (সংশোধন) বিল, ২০২৫ পেশ করেন। কিছুক্ষণ চৰ্চার পর বিলটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

সংশোধনী বিলে বিলুপ্ত পাউই-লাখের আঞ্চলিক পরিষদের প্রাক্তন সদস্যদের পেনশন সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে এটি মাসিক পেনশন ২০ হাজার থেকে দ্বিগুণ করে ৪০ হজার টাকায় বাড়ানোর পাশাপাশি চিকিৎসা সহায়তার জন্য ২,০০০ টাকার বিধান চালু করা হয়েছে।

এদিকে মিজোরাম মদ (নিষেধাজ্ঞা) সংশোধনী বিল, ২০২৫-এর ওপর নির্ধারিত বিতর্ক, যা প্রাথমিকভাবে পূর্ববর্তী অধিবেশনে উত্থাপিত হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। আরও আলোচনার প্রয়োজনীয়তার প্রসঙ্গ তুলে বিরোধী বিধায়কদের অনুরোধ করেন। তাঁদের অনুরোধের পরিপ্ৰেক্ষিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

দিনের কার্যক্রম শেষ হওয়ার পর আজকের অধিবেশন মুলতবি করেন স্পিকার। আগামীকাল ৬ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০:৩০টায় বিধানসভায় পুনরায় শুরু হবে বাজেট অধিবেশন।

Releated Posts

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম শিথিল করল অসম, কমবে নিয়োগে বিলম্ব

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের নিয়োগ ও কাজে যোগদানে যে বিলম্ব…

ByByNews Desk Aug 17, 2026

বৈরাবি-সাইরাং রেলপথ, কালাদান প্রকল্প মিজোরামের চিত্র বদলে দিতে পারে: রাজ্যপাল

আইজল, ১৭ আগস্ট (আইএএনএস): সদ্য উদ্বোধন হওয়া বৈরাবি-সাইরাং রেলপথ, দক্ষিণ মিজোরামের জোরিনপুই পর্যন্ত এর প্রস্তাবিত সম্প্রসারণ এবং কালাদান…

ByByNews Desk Aug 17, 2026

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top