News Flash

  • Home
  • দেশ
  • রাতভর অবস্থান চলেছে, বুধবারও থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর
Image

রাতভর অবস্থান চলেছে, বুধবারও থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর

কলকাতা, ৫ মার্চ (হি.স.): মঙ্গলবারের পর বুধবারও থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। রাতভর অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেছিলেন পড়ুয়ারা।

রাত পেরিয়ে সকাল হলেও অবস্থান ওঠেনি। সঙ্গে চলছে ‘পেন ডাউন’ কর্মসূচি। বুধবারও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ডিএসএফ-সহ কয়েকটি অতিবাম ছাত্র সংগঠন। সারা দিন বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ এবং গবেষণাগার (ল্যাবরেটরি) বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে।

সোম ও মঙ্গলবারের জিবি বৈঠকের পর ছাত্রদের তরফে বেশ কয়েকটি দাবি উঠে এসেছে। ছাত্রদের সম্মিলিত সিদ্ধান্ত, বুধবার বিকেল ৪টের মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে এসে ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে।

পাশাপাশি, আহত ছাত্রদের চিকিৎসার খরচও বহন করতে হবে বিশ্ববিদ্যালয়কেই। যে সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, তা উপাচার্যকে সরকারের সঙ্গে কথা বলে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। উল্টো দিকে, বিশ্ববিদ্যালয় পরিসরে ছাত্রছাত্রীদের উপর দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করার ব্যবস্থাও করতে হবে কর্তৃপক্ষকেই।

Releated Posts

‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…

ByByNews Desk Jun 28, 2026

বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…

ByByNews Desk Jun 28, 2026

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top