News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়ে উপজাতি ছাত্রদের স্টাইপেন্ড না পাওয়ার অভিযোগ, উদাসীন সংশ্লিষ্ট দপ্তর
Image

বিদ্যালয়ে উপজাতি ছাত্রদের স্টাইপেন্ড না পাওয়ার অভিযোগ, উদাসীন সংশ্লিষ্ট দপ্তর

তেলিয়ামুড়া, ৫ মার্চ : উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক বিকাশ দেববর্মা এবং এমডিসি কমল কলইয়ের বিধানসভা কেন্দ্রে উপজাতি অধ্যুষিত এলাকার ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড পেতে না পারার এক করুণ চিত্র উঠে এসেছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি বিদ্যালয় পরিদর্শকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি সিনিয়র বেসিক বিদ্যালয় থেকে।

বিদ্যালয়ের কর্মচারী জানায়, গত কয়েক মাস আগে স্টাইপেন্ডের জন্য ছাত্রদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময় ছিল। কিন্তু অধিকাংশ ছাত্রের কাছে পর্যাপ্ত কাগজপত্র না থাকায় এবং স্টাইপেন্ড পোর্টালের আইডি ও পাসওয়ার্ড স্কুল কতৃপক্ষের কাছে না থাকার কারণে কোনো ছাত্রই স্টাইপেন্ড পায়নি।

এটি একদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের চরম গাফিলতির দিক তুলে ধরছে, অন্যদিকে উপজাতি ছাত্রদের মধ্যে দুর্ভোগ সৃষ্টি করেছে। বিদ্যালয়ের ওই কর্মচারী আরো জানান, আইএস দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে এই বিষয়ে জানানো হলেও, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত, এ নিয়ে আশঙ্কায় রয়েছেন অভিভাবকরা।

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top