News Flash

Image

ভুয়ো সিমকাণ্ডে কলকাতায় ধৃত আরও ২

কলকাতা, ৪ মার্চ (হি.স.): ভুয়ো সিমকাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার শাখা। ধৃতদের কাছ থেকে ১২৭৪টি চালু থাকা সিম এবং ৩টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া গিয়েছে।

পুলিশ জানিয়েছে, গত মাসে যাঁরা গ্রেফতার হয়েছিলেন এই ঘটনায়, তাঁদের জেরা করে তিলজলা থানা এলাকায় আরও এক জনের খোঁজ পান। তার পরই পুলিশের সাইবার শাখার একটি দল তিলজলা থানা এলাকায় তল্লাশি অভিযানে যায় সোমবার। সেখানে পিকনিক গার্ডেন রোড থেকে শুভেন্দু গায়েন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

তাঁকে জেরা করে গিরিশ পার্ক থানা এলাকার বিধান সরণিতে আরও এক অভিযুক্তের হদিস পান তদন্তকারীরা। শুভেন্দুর থেকে ওই চালু সিমগুলি নেওয়ার কথা ছিল জিতেন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তির। খবর পেয়েই জাল অভিযুক্তকে ধরার জন্য ফাঁদ পেতেছিল পুলিশ। অভিযুক্তের মোবাইলের দোকান রয়েছে।

সোমবার রাতে জিতেন্দ্রকেও গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে ৫২টি সিল করা সিমকার্ড, ২টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নগদ সাড়ে ৪৩ হাজার টাকা এবং একটি মোবাইল বাজেয়াপ্ত হয়।

প্রসঙ্গত, সিম জালিয়াতির ঘটনায় ফেব্রুয়ারির শেষ থেকে এখনও পর্যন্ত মোট দশ জন গ্রেফতার হয়েছেন।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top