News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অ্যাম্বুলেন্সে অক্সিজেন বন্ধ, মহাসংকটে রোগিণী, স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন
Image

অ্যাম্বুলেন্সে অক্সিজেন বন্ধ, মহাসংকটে রোগিণী, স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৪ মার্চ: অর্ধ সমাপ্ত অক্সিজেনের সিলিন্ডার নিয়ে শ্বাসকষ্টের রোগীকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাঝ রাস্তায় আসতেই মহাসংকটে পড়েন রোগিণী। ওই ঘটনায় মেলাঘর হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, গতকাল গভীর রাতে মেলাঘর হাসপাতাল থেকে অর্ধসমাপ্ত অক্সিজেন সিলিন্ডার দিয়েই মেলাঘর রাজঘাট এলাকার শ্বাসকষ্টের রোগী সুলেখা সরকারকে স্থানান্তর করা হয়েছে। বৈরাগী বাজার আসা মাত্রই অক্সিজেন শেষ হয়ে যায়। ফলে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম রোগীর। তাঁকে তড়িঘড়ি বিশালগড় হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। বিশালগড় মহকুমা হাসপাতালে আসা মাত্রই শুরু হয় রোগীর পরিবারের লোকেদের চিৎকার দ্রুত রোগীকে অক্সিজেন লাগানোর পর রোগীর শ্বাস-প্রশ্বাস শুরু হয়। পরে বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের এম্বুলেন্স দিয়ে আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়।

তবে, কিভাবে মেলাঘর হাসপাতাল থেকে অর্ধ সমাপ্ত সিলিন্ডার দিয়ে শ্বাসকষ্টের রোগীকে জিবি হাসপাতাল স্থানান্তর করলেন চিকিৎসক এই নিয়ে দেখা দিয়েছে চিকিৎসকের বিরুদ্ধে বিশাল অভিযোগ।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top