News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উন্নত প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ নিতে দিল্লি গেলেন কৃষকরা
Image

উন্নত প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ নিতে দিল্লি গেলেন কৃষকরা

আগরতলা, ৩ মার্চ: উন্নত প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ নিতে দিল্লি উদ্দেশ্য রওয়ানা দিলেন ১০টি ব্যাচে ২০ জন। আজ রাজধানী এক্সপ্রেসে কৃষকদের রওয়ানা করিয়েছেন খোদ কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীনাথ বলেন, গ্রামে না গেলে বোঝা যাবে না রাজ্যের কৃষকদের কতটা উন্নয়ন হচ্ছে। আগামী দিন তাদের আধুনিক ও বিজ্ঞানসম্মতভাবে আরো বেশি ফসল কিভাবে উৎপাদন করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে দিল্লিতে প্রশিক্ষণে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করতে প্রতিনিয়ত কাজ করছে রাজ্য সরকার। পাশাপাশি, রাজ্যে উৎপাদন বৃদ্ধি করারও কাজ হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন আরও বৃদ্ধি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। কৃষি প্রযুক্তি, উন্নত ফসলের জাত, কৃষি যন্ত্রপাতি, নির্ভুল কৃষিকাজ, সুরক্ষিত চাষ ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল কৃষি কৌশল সম্পর্কে অবহিত করবে। কৃষকরা আইএআরআই বিজ্ঞানীদের সাথে দেখা করার, গবেষণা ক্ষেত্র পরিদর্শন এবং ব্যবহারিক প্রদর্শনী দেখার সুযোগও পাবে। ত্রিপুরা সরকারের কৃষকদের জন্য বিভিন্ন সরঞ্জাম এবং মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে তাদের কৃষি জ্ঞান উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে”, তিনি বলেন। মন্ত্রী বলেন,ধলাইয়ের কেভিকে-র প্রধান, অভিজিৎ দেবনাথ কৃষকদের সকল ব্যাচের সমন্বয়কারী হিসেবে কাজ করবেন এবং এই উদ্যোগ ত্রিপুরার কৃষক সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top