News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাটিন্ডায় মাদকের বিরুদ্ধে অভিযান, ভেঙে গুড়িয়ে দেওয়া হল অবৈধ দখল
Image

ভাটিন্ডায় মাদকের বিরুদ্ধে অভিযান, ভেঙে গুড়িয়ে দেওয়া হল অবৈধ দখল

ভাটিন্ডা, ৩ মার্চ (হি.স.): পঞ্জাবের ভাটিন্ডায় মাদকের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো পুলিশ ও প্রশাসন। ভেঙে গুড়িয়ে দেওয়া হল অবৈধ দখলে থাকা বাড়ি। সোমবার ভাটিন্ডা জেলায় একটি মাদকের হটস্পটে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। ভাটিন্ডার এএসপি অমনীত কোন্ডাল বলেছেন, “ভাটিন্ডার বীর তালাব এলাকাটি চিহ্নিত মাদকের হটস্পট৷ বীর তালাবের বাসিন্দা সুরজ সিংয়ের স্ত্রী কুলবিন্দর কৌর, বেআইনিভাবে সরকারি জমি ব্যবহার করার অভিযোগে অভিযুক্ত, যার রিপোর্ট সিভিল প্রশাসন আমাদের কাছে দিয়েছিল৷”

এএসপি আরও বলেছেন, “প্রশাসন বলেছে, তাঁদের উচ্ছেদ অভিযানের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে। ৯টি এফআইআর ইতিমধ্যেই সুরজ সিংয়ের বিরুদ্ধে নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৫টি এনডিপিএস আইনের অধীনে এবং ৩টি মামলা আবগারি আইনের অধীনে নথিভুক্ত করা হয়েছে এবং সম্প্রতি তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, যেটি ডিউটিতে সরকারি কর্মচারীকে বাধা দেওয়ার জন্য।”

Releated Posts

৫০ বছরে অনেক কিছু বদলেছে, কিন্তু ভারত-সেশেলসের পারস্পরিক অঙ্গীকার বদলায়নি: সেশেলসের সংসদে প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে অনেক পরিবর্তন এলেও ভারত ও সেশেলসের পারস্পরিক অঙ্গীকার একটুও বদলায়নি…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’ সবসময় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Jun 28, 2026

বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে বিহার সেতু নির্মাণ নিগমের আধিকারিকদের সংবর্ধনা দিল বিএআরও

গুয়াহাটি, ২৮ জুন (আইএএনএস): ভাগলপুর জেলার ক্ষতিগ্রস্ত বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিহার রাজ্য পুল নির্মাণ নিগম…

ByByNews Desk Jun 28, 2026

শীঘ্রই কলকাতার ফুটপাত হকারমুক্ত হবে: রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): খুব শীঘ্রই কলকাতার ফুটপাত ও পেভমেন্ট থেকে অবৈধ হকারদের সরিয়ে দেওয়া হবে বলে জানালেন…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top