News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • গৌরনগর ব্লকের অধীনে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিনামূল্যে কৃষি সহায়ক যন্ত্রপাতি প্রদান
Image

গৌরনগর ব্লকের অধীনে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিনামূল্যে কৃষি সহায়ক যন্ত্রপাতি প্রদান

আগরতলা, ১ মার্চ: গৌরনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গৌরনগর ব্লকের অধীনে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় দেড় শত কৃষকদের বিনামূল্যে কৃষি সহায়ক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এদিনের ছিলেন কৈলাসহরের বিধায়ক বিরজিত সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষী নম:৷ ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান, গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্য হিল্লোল গুপ্ত, দ্বীপ সিনহা, নুমান মিঞা সহ আরও অনেকে। এছাড়াও গৌরনগর পঞ্চায়েত সমিতির অধীনে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানরাও উপস্থিত ছিলেন।

কৃষি সহায়ক যন্ত্রপাতি বিতরন অনুস্টানে বক্তব্য রাখতে গিয়ে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান বলেন যে, ত্রিপুরা রাজ্যের মোট ৫৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৫৭টি পঞ্চায়েত সমিতি বিজেপি দল পরিচালনা করলেও রাজ্যের মধ্যে একমাত্র গৌরনগর পঞ্চায়েত সমিতিটি কংগ্রেস দলের অধীনে রয়েছে । ইতিমধ্যেই কংগ্রেস দল গৌরনগর পঞ্চায়েত সমিতি দখল করার পর থেকে একের পর এক জনমুখী কাজ করে যাচ্ছে।

গৌরনগর পঞ্চায়েত সমিতির অধীনে থাকা সবগুলো গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছ রাখার জন্য বিগত এক মাস পূর্বে গৌরনগর পঞ্চায়েত সমিতির অধীনে থাকা সবগুলো গ্রাম পঞ্চায়েতে বিনামূল্যে ডাস্টবিন, বালতি, কোদাল, আবর্জনা বহনকারী গাড়ি প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বাজার এলাকায় শৌচাগার এবং পানীয়জলের টেংকি স্থাপন করা হয়েছে বলে জানান ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান। এছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সি.সি রোড, ফিসারী, ডিপ টিউবওয়েল, ড্রেন নির্মান সহ নানান উন্নয়ন মূলক কাজ শুরু হয়েছে। শনিবারের গৌরনগর পঞ্চায়েত সমিতির অফিস প্রাংগনের অনুস্টানে দেড় শত কৃষকদের হাতে স্প্রে মেশিন সহ আরও অন্যান্য কৃষি সহায়ক যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Releated Posts

সবরিমালা ইস্যুতে মোদির ‘নীরবতা’ প্রসঙ্গে রাহুলের দাবি ঘিরে বিতর্ক

নয়াদিল্লি, ৩০ মার্চ (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিরুদ্ধে সবরিমালা মন্দির ইস্যুতে ‘নীরব’ থাকার অভিযোগ…

ByByNews Desk Mar 30, 2026

উৎসাহ-উদ্দীপনায় কর্নাটকে উগাদি উদ্‌যাপন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৯ মার্চ: উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার কর্নাটক জুড়ে উদ্‌যাপিত হচ্ছে উগাদি উৎসব। এই উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন…

ByByNews Desk Mar 19, 2026

বাজেট অধিবেশন শুরু হতেই উত্তাল উত্তরপ্রদেশ বিধানসভা, এসপি বিধায়কদের ‘গভর্নর গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা

লখনউ: সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের যৌথ অধিবেশনে ভাষণের…

ByByadmin Feb 9, 2026

পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডি-র হানা, ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ…

ByByadmin Feb 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top