News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটার তালিকায় কারচুপির নিয়ে মমতার অভিযোগে কটাক্ষ শুভেন্দুর
Image

ভোটার তালিকায় কারচুপির নিয়ে মমতার অভিযোগে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি আর মহারাষ্ট্রে বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে সে ব্যাপারে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু সাংবাদিকদের বলেন, ‘‘দিল্লি আর মহারাষ্ট্রে নাকি বিজেপি জিতেছে হরিয়ানা আর গুজরাতের ভুয়ো ভোটারের মাধ্যমে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধন না করা হলে তিনি নির্বাচন কমিশনের দফতরের সামনে ধর্নায় বসবেন বলেছেন। মহারাষ্ট্রের ভোটার তালিকায় যে বেআইনি কিছু ছিল না, কমিশন আগেই তা জানিয়েছে। স্বচ্ছ ভাবে ওই তালিকা তৈরি করা হয়েছে। মমতা তা জানেন। তা সত্ত্বেও তিনি এই ধরনের মন্তব্য করছেন, জনগণের মনে অযথা উদ্বেগ সৃষ্টি করার উদ্দেশ্যে। কমিশনকে অপদস্থ করার এই প্রচেষ্টার বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানাচ্ছি।’’

২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবারের নেতাজি ইন্ডোরের সভা থেকেই দলের অন্দরে সেই ভোটের সুর বেঁধে দিয়েছেন মমতা। দলের কর্মীদের এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আক্রমণ করেছেন বিজেপিকে। শুক্রবারই মমতার বক্তব্যের বিরোধিতা করে কমিশনে চিঠি দিলেন শুভেন্দুবাবু।

Releated Posts

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026

পাঞ্জাবে অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১০টি অত্যাধুনিক পিস্তল

চণ্ডীগড়, ২৩ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে একটি বেআইনি অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করেছে কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) অমৃতসর। এই ঘটনায়…

ByByNews Desk Aug 23, 2026

পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করা হবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে আশ্বাস দিয়েছেন…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top