News Flash

  • Home
  • দিনের খবর
  • খারাপ আবহাওয়া জম্মু-কাশ্মীর ও লাদাখে, পিছিয়ে গেল পরীক্ষা
Image

খারাপ আবহাওয়া জম্মু-কাশ্মীর ও লাদাখে, পিছিয়ে গেল পরীক্ষা

শ্রীনগর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীর এবং লাদাখে খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে দেওয়া হল পরীক্ষা। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ‘দুর্গম’ অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণে, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ১ মার্চ ও ৩ মার্চ যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, তা পিছিয়ে ২৪ ও ২৫ মার্চ পুনঃনির্ধারিত হয়েছে।

জম্মু ও কাশ্মীর স্কুল শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, ১ মার্চ দশম শ্রেণীর হিন্দি/উর্দুর যে পরীক্ষা ছিল তা হবে ২৫ মার্চ। আবার ১ মার্চ দ্বাদশ শ্রেণীর যে ইংরেজি পরীক্ষা হওয়ার কথা ছিল তা হবে ২৪ মার্চ। পাশাপাশি ৩ মার্চ একাদশ শ্রেণীর যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলি হবে ২৫ মার্চ।

Releated Posts

বিকাশপুরীতে অবৈধ জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৪; উদ্ধার ৭৪ হাজার টাকারও বেশি নগদ

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): দিল্লির বিকাশপুরী এলাকায় একটি অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।…

ByByNews Desk Jul 9, 2026

বারুইপুর ‘এনকাউন্টার’ নিয়ে প্রতিবাদকারীদের ‘ভণ্ড’ বললেন দিলীপ ঘোষ

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রবাস…

ByByNews Desk Jul 9, 2026

পশ্চিম এশিয়ার উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ ভারতের, সব পক্ষকে সংযম ও আলোচনায় ফেরার আহ্বান

নয়াদিল্লি, ৮ জুলাই (আইএএনএস) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক হামলা এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত।…

ByBySandeep Biswas Jul 8, 2026

বিভ্রান্তিকর খাদ্য লেবেলিংয়ের অভিযোগে লোট্টে ইন্ডিয়াকে নোটিশ এফএসএসএআই-এর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৮ জুলাই: খাদ্যপণ্যের লেবেলিং ও বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি এবং নিয়মবহির্ভূত প্রি-প্রিন্টেড লেবেল ব্যবহারের অভিযোগে…

ByBySandeep Biswas Jul 8, 2026
Scroll to Top