News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোগীদের দুর্ভোগ লাঘবে সাংসদের উদ্যোগ, জিবি হাসপাতালে চালু হল নতুন পরিষেবা
Image

রোগীদের দুর্ভোগ লাঘবে সাংসদের উদ্যোগ, জিবি হাসপাতালে চালু হল নতুন পরিষেবা

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : সাংসদ রাজীব ভট্টাচার্য তহবিল থেকে গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে রোগীদের সুবিধার্থে একটি ব্যাটারি চালিত গাড়ি প্রদান করেছেন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এই গাড়িটি রোগীদের হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াত করতে সহায়তা করছে বলে জানিয়েছেন রোগীদের পরিবারের সদস্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিবারের সদস্যরা জানান, আগে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের এক ভবন থেকে অন্য ভবনে যেতে অনেক অসুবিধা হতো। সাংসদ রাজীব ভট্টাচার্যের এই উদ্যোগের ফলে এখন সেই অসুবিধা অনেকটাই কমেছে। তারা সাংসদকে ধন্যবাদ জানান।

ব্যাটারি চালিত গাড়ির চালক জানান, অনেক রোগী এবং তাদের পরিবারের সদস্যরা এই সুবিধার কথা জানেন না। তাই তিনি নিজে থেকেই তাদের ডেকে গাড়িতে তুলে নেন। সাংসদের পক্ষ থেকে এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে চালু করা হয়েছে।
এই উদ্যোগটি রোগীদের জন্য খুবই উপকারী হয়েছে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top