News Flash

  • Home
  • দিনের খবর
  • শীত কমছে উপত্যকায়, জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস
Image

শীত কমছে উপত্যকায়, জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

শ্রীনগর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ধীরে ধীরে শীতের দাপট কমছে জম্মু ও কাশ্মীরে। তবে, কনকনে ঠান্ডা অনুভূত না হলেও, শীতের আমেজ ভালোই রয়েছে। সকালে ও রাতের দিকে ঠান্ডা ভালোই মালুম হচ্ছে। এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রত্যাশিত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে।

জম্মু অঞ্চলে কাশ্মীর উপত্যকার চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, এছাড়াও চেনাব উপত্যকার রামবান, কিশতওয়ার এবং ডোডা জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশা করা হচ্ছে। পীর পাঞ্জল রেঞ্জে প্রবল তুষারপাত হবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে গুলমার্গ, সিন্থন টপ, পিয়ার কি গালি এবং মুঘল রোডের পাশের এলাকাগুলিতে। ২১ ফেব্রুয়ারির পর থেকে আবহাওয়ার উন্নতি হবে, এরপর ফের শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top