News Flash

  • Home
  • খেলা
  • প্রাক-মরসুম প্রস্তুতির শেষ ম্যাচে হোঁচট লিওনেল মেসিদের
Image

প্রাক-মরসুম প্রস্তুতির শেষ ম্যাচে হোঁচট লিওনেল মেসিদের

ফ্লোরিডা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : টানা ৪ ম্যাচ জয়ের পর প্রাক-মরসুম প্রস্তুতির শেষ ম্যাচে হোঁচট খেতে হল মেসির ইন্টার মায়ামিকে।

শনিবার ওরল্যান্ডো সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। তবে যোগ করা সময়ে ফাফা পিকোল্ট গোল না করলে হার নিয়েই মাঠ ছাড়তে হতো মেসিদের।

শনিবার ফ্লোরিডায় মেসিদের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন ৪২ হাজারের বেশি সমর্থক। কানায় কানায় পূর্ণ গ্যালারির সমর্থকদের অবশ্য হতাশই হতে হয়েছে মেসির খেলা দেখে। এদিন মেসির পা থেকে আসেনি কোনও গোল। বেশ কিছু সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়ে ৭৫ মিনিটে মাঠ ছেড়ে যান তিনি। প্রাক-মরসুম প্রস্তুতিতে এর আগে ৪ ম্যাচ খেলে মাত্র ২টি গোল করেছিলেন এই আর্জেন্টাইন তারকা।

এদিন ওরল্যান্ডো সিটির বিপক্ষে ১৫ মিনিটে পিছিয়ে যায় মায়ামি। ২২ মিনিটে সুয়ারেজের অ্যাসিসটে তাদেও অ্যালেন্দে গোল করে মায়ামিকে সমতায় আনেন। ৫৪ মিনিটে আবার পিছিয়ে পড়ে মেসির দল। নির্ধারিত সময় পিছিয়ে ছিল তারা। পরাজয় প্রায় নিশ্চিত এরকম অবস্থায় যোগ করা ৪ মিনিটের ৩ মিনিটে পিকোল্ট গোল করে দলকে হার থেকে বাঁচান। আর তাতে ২-২ গোলের ড্রয়ে শেষ হয় মায়ামির প্রাক-মরসুম প্রস্তুতি।

মেসি নতুন মরসুম শুরু করবে ২২ ফেব্রুয়ারি। সেদিন নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হবে মায়ামি। তার আগে ১৯ ফেব্রুয়ারি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম রাউন্ডে স্পোর্টিং কেসির মুখোমুখি হবে মেসিরা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top